বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫৪:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে শনিবার সকালে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় আনোয়ার হোসেন (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

 

নিহত আনোয়ার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের আলকাদ হোসেনের ছেলে।

 

প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী কাভার্ড ভ্যান একটি চলন্ত মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আনোয়ার নিহত হন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস'লে গিয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করেছে।

 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা ওসি মোজাফফর হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।