সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৬:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাদারগঞ্জে ৭নং সিধুলী ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা।

মাদারগঞ্জে ৭নং সিধুলী ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা।

মোঃ আলমগীর হোসাইন, জেলা প্রতিনিধি (জামালপুর):-
 


জামালপুরের মাদারগঞ্জে ২৩  সেপ্টেম্বর-২৫ মঙ্গলবার সকালে ৭ নং সিধুলী ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
 

এসময়ে প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জামালপুর-৩ মেলান্দহ- মাদারগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে এম.পি প্রার্থী হিসেবে সবুজ সংকেত পেলেন, “৯০ এর  সৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, জাতীয় বীর, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।
 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রতি জনগণ কে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নারী ভোটারদের কেউ ধানের শীষ প্রতীকের প্রতি সচেতন করতে আহ্বান জানান।
 

তিনি বক্তব্যে আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। এজন্য প্রতিটি নেতাকর্মীকে তৃণমূল পর্যায়ে জনগণের পাশে থেকে কাজ করতে হবে। ইউনিয়নের অভ্যন্তরে শালিস-বৈঠকের নামে বিভাজন না করে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে হবে। জনগণের আস্থা অর্জনই বিএনপির প্রধান শক্তি উল্লেখ করে তারা বলেন, দ্বন্দ্ব নয় বরং একতার মাধ্যমে বিজয় অর্জন সম্ভব।এসময়ে প্রতিনিধি সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।