মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অফিস চলবে নতুন সময়সূচিতে রমজানে

অফিস চলবে নতুন সময়সূচিতে রমজানে

আসন্ন রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার। রমজানে প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।

সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে রোজার এ অফিসসূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিপরিষদ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।


তিনি জানান, জোহরের নামাজের জন্য বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পবিত্র রমজান মাসে নিজেদের বিধি অনুযায়ী চলবে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, রেলওয়ে, হাসপাতাল, শিল্প-কারখানা ও জরুরি সেবা সংশ্লিষ্ট অফিস। প্রতিবছরই রমজান মাসের জন্য অফিস সময় পুনর্নির্ধারণ করা হয়।


প্রসঙ্গত, বর্তমানে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের অফিসের নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।