শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৬:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচীব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

চট্টগ্রামে জমকালো আয়োজনে বাংলাদেশ নিউজ মিডিয়া এজেন্সির শুভ উদ্বোধন

চট্টগ্রামে জমকালো আয়োজনে বাংলাদেশ নিউজ মিডিয়া এজেন্সির শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক-চট্টগ্রাম


 

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডের বন্দরটিলা দারুসসালাম জামে মসজিদ সংলগ্ন মোহাম্মদ আলী কন্টাকটারের বিল্ডিংয়ের ৪র্থ তলায় বাংলাদেশ নিউজ মিডিয়া এজেন্সির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
 

গতকাল ১ ডিসেম্বর, সোমবার, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুভ উদ্বোধন পর্বের সূচনা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, এবং সভাপতিত্ব করেন সাংবাদিক আমিনুল হক শাহিন।
 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইপিজেড থানা জামায়াতের আমির আবুল মোকারম, এবং প্রধান বক্তা ছিলেন এডভোকেট মোঃ শাহেদ।
 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বি এন মিডিয়ার চার পরিচালক। এরপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সাংবাদিক নেতা ও সিআর-এর সভাপতি মোঃ সোহাগ আরেফিন, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি কে এম রুবেল, মানবাধিকার সংগঠক এডভোকেট মোঃ আবু হানিফ নিহাদ, সংগঠক মোঃ ওসমান গনি, ও মানব সময় পত্রিকার সম্পাদক এম মোসলেহ উদ্দিন বাহার।
 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএন মিডিয়া এজেন্সির পরিচালক ও সাংবাদিক রিয়াজ উদ্দিন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক শেখ আহমদ সাকিল, সাংবাদিক মোঃ কামাল উদ্দিন।
 

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, মানবাধিকার সংগঠক মোঃ বিল্লাল হোসেন বেলাল, সমাজসেবক মোঃ মোস্তফা কামাল, মোঃ রেজাউল করিম, সংবাদকর্মী হাসান রিফাত, রাইসুল ইসলাম রিফাতসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
 

উদ্বোধনী পর্ব ফুলেল শুভেচ্ছা বিনিময়, কেক কাটা এবং আপ্যায়নের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়।
 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ নিউজ মিডিয়া এজেন্সি দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখাই হবে প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। একই সঙ্গে বন্দর জোন এলাকার অনিয়ম ও সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরার ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।