সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:০৫:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

তারেক রহমান: তর্ক-বিতর্কে স্বৈরাচারের সুযোগ যেন না পাওয়া যায়

তারেক রহমান: তর্ক-বিতর্কে স্বৈরাচারের সুযোগ যেন না পাওয়া যায়

খুলনা ব্যুরো:-

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "তর্ক-বিতর্কের মাধ্যমে এমন কিছু যেন না হয়, যা স্বৈরাচারী শক্তির জন্য সুযোগ সৃষ্টি করতে পারে।" তিনি আরও বলেন, "যদি আমরা সংস্কার নিয়ে অযাচিত আলোচনা চালিয়ে যাই, তবে রাষ্ট্রের প্রকৃত সমস্যাগুলো আড়াল হয়ে যেতে পারে। তাই সংস্কার নিয়ে অতিরিক্ত আলোচনা না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত।"
 

সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা জানান তিনি।
 

তারেক রহমান বলেন, "গণতন্ত্রের যত চর্চা হবে, ততই গণতান্ত্রিক প্রক্রিয়া স্বচ্ছ হবে।" এ কারণেই বিএনপি দলের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচিত করছে। তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে নারী উন্নয়ন, শিক্ষা, কৃষি এবং স্বাস্থ্য খাতে উন্নয়ন করবে। এছাড়া, তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি এসব বিষয়ে নজর দেওয়ার পরামর্শ দেন।
 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনিন, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, শামীমুল ইসলাম শামীম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু এবং আরও অনেক বিএনপি নেতা।
 

বিকালে জেলা স্টেডিয়ামে শুরু হয় কাউন্সিল অধিবেশন, যেখানে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের ৩টি পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৫০৫ জন। এর আগে, খুলনা মহানগর বিএনপির শেষ সম্মেলনটি ২০০৯ সালের ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল, এবং ২০২১ সালের ৯ ডিসেম্বর গঠিত হয় মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি।