মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৬:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ঢাকা প্রেস নিউজ
 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রামের দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ অভিষেক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
 

সেনাপ্রধান বলেন, "গত কয়েক বছরে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং যুদ্ধোপযোগী অস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে সেনাবাহিনীকে আরও কার্যকর ও দক্ষ হিসেবে গড়ে তোলা হচ্ছে।" তিনি আরও জানান, সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কার্যক্রম অব্যাহত রয়েছে।
 

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতি নিজের প্রত্যাশার কথা উল্লেখ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, "রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে পালন করবে এবং প্রয়োজনে দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতেও পিছপা হবে না।"
 

অনুষ্ঠানের মাধ্যমে সামরিক রীতি অনুযায়ী সেনাপ্রধান ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঐতিহ্যবাহী অভিভাবকত্ব গ্রহণ করেন।
 

এর আগে, সেনাপ্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সামরিক রীতিতে তাকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয় এবং রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠান শেষে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৭তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন।
 

এ সময় সেনাপ্রধান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার জন্য রেজিমেন্টের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।