সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০১:৪৭:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

আগ্রাবাদ কর্মাস কলেজ রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন কে আটক করেছে পুলিশ

আগ্রাবাদ কর্মাস কলেজ রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন কে আটক করেছে পুলিশ

ডেস্ক নিউজ ( চট্টগ্রাম):-

 

নগরীর আগ্রাবাদ কর্মাস কলেজ রোডস্থ যুগীঁ চাঁদ মসজিদ লেইন আর.আর কার্গো নামীয় দোকানের সামনে  থেকে ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ‌ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন কে আটক করে।



এসআই-নজরুল ইসলাম, সঙ্গীয় অফিসার এসআই- ইলিয়াছ মাদবর এবং মোবাইল-৪১ পুলিশ টিমের নেতৃত্বে গতকাল রাতে সাড়ে ১২টায়  সময় ডাকাতি প্রস্তুতি কালে আসামী ১। মোঃ আশিকুর রহমান (২৫), ২। মোঃ বাবু (২৪), ৩। মোঃ সালাম (২০), ৪। সাজ্জাদ হোসেন রায়হান (২০) দের গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হতে ০২টি ফোল্ডিং টিপ ছোরা উদ্ধার করেছে পুলিশ।


 

 এরই প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামী সহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীদের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানার মামলা নং-০৩, তারিখ- ০২/০৩/২০২৫ ইং, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড দায়ের করা হয়। 


উল্লেখ্য যে, উক্ত আসামীরা পলাতক ও অজ্ঞাতনামা সহযোগী আসামীসহ ডবলমুরিং মডেল থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয়ভীতি দেখিয়ে মূলবান জিনিসপত্র টাকা পয়সা লুট করে আসছিল। ধৃত আসামীরা পেশাদার ছিনতাইকারী ও ডাকাত এবং ছিনতাইকারী ও ডাকাতদলের সক্রিয় সদস্য। 


অন্যদিকে  ডবলমুরিং মডেল থানাধীন সুপারিওয়ালা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মো: শরীফ (২৪)কে আটক করেছে।


তার বিরুদ্ধে গতকাল  ০২/০৩/২০২৫ তারিখ অনুমান ০৩:৩০ টার সময় ডবলমুরিং মডেল থানার মামলা নং-০২, তারিখ-০৮/১২/২০২৪ ইং ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড মূলে গ্রেফতার করেন। 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শরীফ  পোর্টল্যান্ড সাত্তার টাওয়ারের ৭ম তলায় অবস্থিত মেরিন ইলেক্ট্রনিক্স সার্ভিস এর অফিসের গ্রিল কেটে চুরি করার কথা স্বীকার করে। 


ধৃত আসামীদেরকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে হাজির করে চোরী ও ডাকাতির মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র জানিয়েছেন।