বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:১৩:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দুপচাঁচিয়ায় নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

দুপচাঁচিয়ায় নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

বগুড়া প্রতিনিধি:


বগুড়ার দুপচাঁচিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমানের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময়কালে ওসি তাজমিলুর রহমান বলেন, “দুপচাঁচিয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সমাজের দর্পণ—তাদের তথ্যভিত্তিক সংবাদ অপরাধ দমনে সহায়ক ভূমিকা রাখে।”

প্রেসক্লাবের নেতৃবৃন্দ থানার কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, সহ-সভাপতি এমডি শিমুল, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী শিশির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুর রহমানসহ অন্যান্য সদস্যরা।