সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নতুন শিক্ষাক্রম বাতিল নয়, প্রশিক্ষণ স্থগিত: এনসিটিবি

নতুন শিক্ষাক্রম বাতিল নয়, প্রশিক্ষণ স্থগিত: এনসিটিবি

ঢাকা প্রেস নিউজ


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)
স্পষ্ট করে জানিয়েছে যে, নতুন শিক্ষাক্রম বাতিল করা হয়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

 

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম জানিয়েছেন, শুধুমাত্র একটি প্রশিক্ষণ কর্মশালা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কারিকুলাম বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব নয়। এটি একটি জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত।
 

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য এনসিটিবি সকলকে আহ্বান জানিয়েছে।