রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৯:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

মোবাইলে কথা বলতে গিয়ে ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মোবাইলে কথা বলতে গিয়ে ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া ব্যুরো:-

 

বগুড়ায় ছাদ থেকে পড়ে এক নার্সিং কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

নিহত শিক্ষার্থীর নাম অপর্ণা চক্রবর্তী। তিনি বগুড়ার জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকার হিমাংশু চক্রবর্তীর মেয়ে এবং একটি নার্সিং কলেজের ছাত্রী।
 

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অপর্ণা মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
 

বগুড়া সদর থানার ওসি জানান, অপর্ণার পায়ে সমস্যা ছিল, যা হয়তো ভারসাম্য হারানোর কারণ হতে পারে। অসাবধানতাবশত তিনি পড়ে যান এবং এতে তার মৃত্যু হয়।