সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মার্কিন পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

মার্কিন পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্র হরমুজ প্রণালী আমেরিকার পঞ্চম নৌবহরের প্রধান কেন্দ্রে এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মূলত হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর আগ্রাসনের জবাবেই আইআরজিসির মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনী এই যৌথ হামলা চালায়। রয়টার্সের বরাত দিয়ে এই খবর জানা গেছে।

 

জনসংযোগ বিভাগ জানিয়েছে, উত্তেজনার সূত্রপাত হয় গতরাতে। মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে একটি ইরানি তেলবাহী জাহাজে আকাশপথে অতর্কিত হামলা চালায়। এতে জাহাজটির ইঞ্জিন রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

এই আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের তাৎক্ষণিক জবাবে আইআরজিসির নৌবাহিনী মার্কিন-জায়নিস্ট মালিকানাধীন "পানায়া" নামের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁত আঘাত হানে। এর পরপরই মার্কিন বাহিনী আবারও উসকানি দিয়ে কেশম দ্বীপের দক্ষিণে অবস্থিত আইআরজিসির একটি যোগাযোগ টাওয়ারে বিমান হামলা চালায়।

 

মার্কিনীদের এই দ্বিতীয় দফার হামলার জবাবেই ইরান এবার সরাসরি অ্যাকশনে যায়। অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন বিমান ও হেলিকপ্টার ঘাঁটি এবং মার্কিন পঞ্চম নৌবহরের মূল কেন্দ্র লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে আইআরজিসির মহাকাশ শাখা।

 

হামলার পর এক বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, "আমরা আগেই সতর্ক করেছিলাম যে কোনো আগ্রাসনের জবাব হবে ভিন্নধর্মী ও আরও কঠোর। আমরা সেই অনুযায়ীই পদক্ষেপ নিয়েছি।" মার্কিন বাহিনীর জন্য এই জবাব শিক্ষণীয় হওয়া উচিত উল্লেখ করে তারা আরও হুঁশিয়ারি দেয়, হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে মার্কিন বাহিনীকে এর চেয়েও কঠোর মূল্য দিতে হবে।