সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দ্রুত ফল প্রকাশের আশ্বাস দিলেন শিক্ষা উপদেষ্টা

দ্রুত ফল প্রকাশের আশ্বাস দিলেন শিক্ষা উপদেষ্টা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, ফল প্রকাশে যেন কোনো বিলম্ব না হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
 

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
 

ড. আবরার বলেন, “পরীক্ষার প্রথম দিন থেকেই কেন্দ্রগুলোতে সুশৃঙ্খল পরিবেশ লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা নির্ধারিত সময়েই কেন্দ্রে উপস্থিত হয়েছে এবং পরীক্ষাও সময়মতো শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে একটি নিরাপদ ও মানসম্পন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।”
 

স্বাস্থ্যবিধি প্রসঙ্গে উপদেষ্টা জানান, “পরীক্ষাকেন্দ্রগুলোতে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। ডেঙ্গু ও করোনা প্রতিরোধেও আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। কেন্দ্রগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়েছে।”
 

ফল প্রকাশ নিয়ে তিনি বলেন, “ফল যেন দ্রুত সময়ে প্রকাশ করা যায়, সে জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”
 

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। লিখিত অংশ চলবে ১০ আগস্ট পর্যন্ত। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।