সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১৫০ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই মিড ডে মিল চালু

১৫০ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই মিড ডে মিল চালু

দেশের ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই মিড ডে মিল (দুপুরের খাবার) কার্যক্রম শুরু হতে যাচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে এ কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
 

রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ তথ্য জানান।
 

মিড ডে মিলের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, “এই কার্যক্রমের কাজ এগোচ্ছে এবং ১৫০টি উপজেলায় শিগগিরই চালু হবে।”
 

চলতি বছরের জানুয়ারিতে ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণা আসলেও কিছু প্রক্রিয়াগত কারণে বিলম্ব হয়েছিল। এই বিষয়ে উপদেষ্টা ডা. বিধান রঞ্জন বলেন, “আমরা ডিপিপি তৈরি করেছি, যা পূর্বের বিবিএসের রিপোর্ট অনুযায়ী তৈরি হয়েছিল। একনেকে উপস্থাপনের পর নতুন পরিসংখ্যান প্রকাশিত হওয়ায় আমাদেরকে সেটি অনুযায়ী পুনর্নির্ধারণ করতে হলো। সেই কারণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে প্রকিউরমেন্ট ও ট্রেনিং প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।”
 

উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, “সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে দেশের ১৫০টি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম শুরু করতে পারবো।”
 

ডা. বিধান রঞ্জন আরও জানান, শিক্ষার্থীদের জন্য এই দুপুরের খাবারে ডিম, মৌসুমি ফল, বিস্কুট, দুধসহ মোট পাঁচ ধরনের খাবার সরবরাহ করা হবে।