সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইরানে আজ রাতেই ‘এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ’ চালানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানে আজ রাতেই ‘এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ’ চালানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক:

 

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার তীব্রতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আজ রাতেই ইরানের ওপর এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ অভিযান পরিচালনা করা হবে।
 

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বড় ধরনের বিমান হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, এই অভিযানে মূলত ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
 

স্কট বেসেন্ট বলেন, “আজ রাতে ইরানের বিরুদ্ধে আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হবে। এর মাধ্যমে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতায় উল্লেখযোগ্য ক্ষতি করা হবে।”
 

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক অবকাঠামোর বড় অংশ অকার্যকর হয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।
 

সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা’র অভিযোগও তোলেন মার্কিন অর্থমন্ত্রী। এ সময় তিনি গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির ওপর তেহরানের প্রভাবের বিষয়টি উল্লেখ করেন।
 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের তীব্রতা বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন।
 

সূত্র: আল–জাজিরা।