বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫৪:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

জোলাভাতি রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধে কিশোরী ফারজানার মৃত্যু

জোলাভাতি রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধে কিশোরী ফারজানার মৃত্যু

ঢাকা প্রেস

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):

 

নারায়ণগঞ্জ বন্দরে জোলাভাতির রান্না করতে গিয়ে ফারজানা (১৩) নামে এক কিশোরী অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কিশোরী ফারজানা সুদূর গাইবান্দা জেলার পলাশবাড়ী থানার তালুক জাসিয়া গ্রামের ফয়েজ মিয়ার মেয়ে।  তারা দীর্ঘ দিন ধরে  বন্দর একরামপুর ইস্পাহানীস্থ  কালু মিয়ার বাড়ি ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। এর আগে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় বন্দর থানার একরামপুর ইস্পাহানীস্থ কালু মিয়ার ভাড়াটিয়া বাড়ি ছাদে রান্না করার সময় এ অগ্নিদগ্ধ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে নিহত কিশোরী পিতা বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

 

নিহত কিশোরী পিতা ফয়েজ মিয়া গনমাধ্যমকে জানায়, গত বৃহস্পিতবার দুপুরে আমার মেয়ে ফারজানাসহ  অন্যান্য ভাড়াটিয়া মেয়েদের সাথে বাড়ি ছাদে জোলাভাতি রান্না করার সময় অসাবধনতা বসত অগ্নিদগ্ধ হয়। পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায়  আমার মেয়েকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের র্বান ইউনিটে প্রেরণ করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৬টায় মৃত্যুবরণ করে।