মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যেভাবে মানিপ্ল্যান্ট গাছ লাগাবেন

যেভাবে মানিপ্ল্যান্ট গাছ লাগাবেন

বিদেশ থেকে আনা পোথোজ জাতীয়  গাছকে মানিপ্ল্যান্ট বলে। এদের অনেকে আবার ডেভিলস প্লান্টও বলে। পানি ও মাটি দুই জায়গাতেই জন্মে মানিপ্ল্যান্ট। নাম শুনে ধারণা করার কারণ নেই মানিপ্ল্যান্টে টাকা আসবে। তবে বাড়ির সৌন্দর্য্যবর্ধনের মূল্যই বা কম কী? মাটি কিংবা পানি এই দুটোর ক্ষেত্রে আলাদা যত্ন প্রয়োজন। এই দুটো ক্ষেত্রেই আলাদা যত্নের বিষয়টি গুরুত্ব পায়। 


পানিতে মানিপ্ল্যান্ট গাছ লাগাতে

  • কমপক্ষে দুটি নডসহ একটি ডাল কেটে নিন। খেয়াল রাখুন ডালটি যেন সুস্থ ও পরিণত হয়। 

  • যেখানে পাতা বের হয় সেখানে ধারালো ছুরি দিয়ে কাটুন। 

  • কাটা ডালটি পানিভর্তি পরিষ্কার বয়াম, জার বা বোতলে রাখুন। 

  • খেয়াল রাখুন নোড যেন পানিতে ডুবে থাকে। 

  • নিয়মিত পানি বদলান যেন শ্যাওলা না জন্মায়। 

  • মানিপ্ল্যান্টের বয়াম পরোক্ষ সূর্যালোকে রাখলে শিকড়গুলো বড় হবে দ্রুত। 


মাটিতে মানিপ্ল্যান্ট লাগানোর পদ্ধতি

  • পটিং সয়েল আর পার্লাইট ভালোভাবে মিশিয়ে মাটি প্রস্তুত করতে হবে। 

  • প্রস্তুত করা মাটিতে মানিপ্ল্যান্টের কাটিং রোপণ করতে হবে। 

  • শুধু নোডটি মাটিতে পুতে দিন এবং খেয়াল রাখুন যেন বাকি কান্ড মাটির ওপরে থাকে। 

  • পরোক্ষ সূর্যালোকে রাখুন।

  • নিয়মিত পানি দিন আর মাঝে মাঝে জৈবসার দিন।