মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২০:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

ঢাকা প্রেস নিউজ

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন যে, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে।
 

সোমবার (২৪ মার্চ) বিএনপির মিডিয়া সেলের আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
 

তারেক রহমান বলেন, দেশে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। জনগণ স্থিতিশীলতা চায়, কেউই আগের সংকটময় অবস্থায় ফিরতে চায় না। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধের আহ্বান জানান।
 

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, রাজনৈতিক নেতাকর্মীরা দীর্ঘ ১৬ বছর ত্যাগ স্বীকার করেছেন, জুলাই অভ্যুত্থানে বহু মানুষ প্রাণ দিয়েছেন। তাদের এই ত্যাগকে বৃথা যেতে দেওয়া হবে না।
 

ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিত চক্রান্ত চলছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
 

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সত্য ঘটনা জনগণের সামনে তুলে ধরেন।