শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৫:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যায় গ্রেফতার ২, গ্রেফতার সংখ্যা বেড়ে ১২

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যায় গ্রেফতার ২, গ্রেফতার সংখ্যা বেড়ে ১২

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতের দিকে ভালুকা থেকে তাদের ধরা হয়।
 

এভাবে এই হত্যার ঘটনায় এখন পর্যন্ত মোট ১২ জনকে গ্রেফতার করা হলো। এর আগে পুলিশের হাতে ধরা পড়া তিনজনকে শনিবার আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

অপর দিকে, র‍্যাবের হাতে গ্রেফতার সাতজনকে আজ আদালতে হাজির করা হতে পারে। হত্যাকাণ্ডটি ঘটেছিল বৃহস্পতিবার রাতে উপজেলার ডুবালিপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাশকে।
 

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দিপুর মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। যদিও নিহত দিপুর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয়েছিল, তবে আইনশৃঙ্খলা বাহিনী এখনও কোনো প্রমাণ পায়নি।