সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। 
 

তিনি বলেন,শিশুর সুস্থ ও সুন্দরভাবে গড়ে উঠতে খেলাধুলা কার্যকর ভূমিকা রাখে,যার মাধ্যমে শিশুর শৃংখলাবোধ,সময়ানুবর্তিতা,সহযোগিতা ও পরমত সহিষ্ণু বেড়ে ওঠে। আজ রোববার সকালে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রাথথিক শিক্ষা অধিদপ্তরের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।দেশপ্রেম ও কর্তব্যপরায়ন হয়ে ওঠার ক্ষেত্রেও খেলাধুলার বিরাট ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 
 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ।