মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২২:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রসুনের খোসা ছাড়াতে সহজ উপায়

রসুনের খোসা ছাড়াতে সহজ উপায়

প্রায় সব রান্নাতেই রসুন ব্যবহার করা হয়। বিপত্তি বাঁধে এর খোসা ছাড়াতে গিয়ে। সময়সাপেক্ষ হওয়ায় অনেকে বিরক্তই হয়ে যান। রসুনের খোসা ছাড়ানোর সহজ উপায় না পেয়ে অনেকে খোসাসুদ্ধই রেখে দেন। কিন্তু গার্লিক সস বা অনেক আইটেম রান্না করতে গেলে খোসা একটি সমস্যা হয়ে যেতে পারে। তাই চলুন রসুনের খোসা ছাড়ানোর সহজ কিছু পদ্ধতি জেনে আসি:

পদ্ধতি ১
ছোট দেশি রসুনের জন্য এই পদ্ধতি কার্যকর। রান্নার এক ঘণ্টা আগে কোয়া থেকে রসুন খুলে পানিতে ভিজিয়ে রাখুন। রান্নার আগে পানি থেকে রসুন তুলে হাত দিয়ে ঘষলেই খোসা উঠে যাবে। 

পদ্ধতি ২
একটি পাত্রে সামান্য পানি নিয়ে তাতে রসুন রাখুন। তারপর মাইক্রোওয়েভ ওভেনে গরম করে নিন। এভাবেও খোসা নরম হয়ে যায়। 

পদ্ধতি ৩
বড় রসুনের ক্ষেত্রে রুটির বেলন নিয়ে কিছুক্ষণ পিষে নিন। অথবা রসুন বড় ছুরি দিয়ে থেঁতলে নিন। এভাবেও দ্রুত খোসা ছাড়ানো যায়।