সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

ঢাকা প্রেস নিউজ ডেস্ক:-

 

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সারা দেশে একযোগে শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষা ছিল বাংলা প্রথম পত্র, যা দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরীক্ষার সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশ নিশ্চিতে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে।
 

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং তা চলবে আগামী ১৩ মে পর্যন্ত।
 

বোর্ডভিত্তিক পরীক্ষার্থী সংখ্যা:

  • সাধারণ ৯টি শিক্ষা বোর্ড: ১৪ লাখ ৯০ হাজার ৯৩১ জন

    • ছাত্র: ৭ লাখ ১ হাজার ৯৫৩

    • ছাত্রী: ৭ লাখ ৮৮ হাজার ৯৭৮

  • মাদ্রাসা শিক্ষা বোর্ড: ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন

    • ছাত্র: ১ লাখ ৫০ হাজার ৮৯৩

    • ছাত্রী: ১ লাখ ৪৩ হাজার ৮৩৩

  • কারিগরি শিক্ষা বোর্ড: ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন

    • ছাত্র: ১ লাখ ৮ হাজার ৩৮৫

    • ছাত্রী: ৩৪ হাজার ৯২৮
       

পরীক্ষার্থীর সংখ্যা কমেছে

পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ৯৫ হাজার ২২২ জন কম। গত ৫ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

  • ২০২৪ সালে: ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন

  • ২০২৩ সালে: ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন

  • ২০২২ সালে: ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন

  • ২০২১ সালে: ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন
     

প্রশ্ন ফাঁসমুক্ত পরিবেশে পরীক্ষা

প্রশ্ন ফাঁস রোধে শিক্ষা মন্ত্রণালয় থেকে কড়া নজরদারি ও বিশেষ ব্যবস্থার কথা জানানো হয়েছে। তাছাড়া গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কথা বিবেচনায় নিয়ে কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
 

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, “পরীক্ষা চলাকালীন কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের আশপাশে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে, যা কেন্দ্রভেদে ভিন্ন হতে পারে।”
 

কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

ঢাকা মহানগর এলাকায় পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে নিষেধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।