মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুমিল্লা জেলা ১১ আসনের মধ্যে ১০ আসনে জামায়াতে প্রার্থী ঘোষণা 

কুমিল্লা জেলা ১১ আসনের মধ্যে ১০ আসনে জামায়াতে প্রার্থী ঘোষণা 

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-

 

কুমিল্লা ১১টি সংসদীয় আসনের মধ্যে ১০টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

কুমিল্লা জেলা ১১ আসনের মধ্যে ১০ আসনে জামায়াতে প্রার্থী ঘোষণা 



যে কোনো সময় জনসম্মুখে আনুষ্ঠানিক ভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। তবে কুমিল্লা-৭ ( চান্দিনা) আসনের প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি।

 

কুমিল্লা জেলা ১১ আসনের মধ্যে ১০ আসনে জামায়াতে প্রার্থী ঘোষণা  — ছবি ২



কুমিল্লা জেলা ও মহানগর জামায়াতের দায়িত্বশীলরা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে প্রার্থীদেরকে নিয়মিত মাঠে থেকে ভোটারদের সঙ্গে গণসংযোগ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১১ আসনের প্রার্থী চূড়ান্ত করতে গত কয়েক মাস ধরে কাজ করে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতারা।এরই মাঝে দফায় দফায় রোকন বৈঠক, সাংগঠনিক গোপন ভোটসহ নানা তৎপরতা চালানো হয়েছে। কুমিল্লা মহানগরীর একটি রেস্তোরাঁয় অতি সম্প্রতি জামায়াতের ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী জেলা অঞ্চলের টিম সদস্য আব্দুস সাত্তারসহ কুমিল্লা-নোয়াখালী জেলা অঞ্চলের নেতৃবৃন্দ দলীয় বৈঠক করেন। এতে কুমিল্লা জেলা ১০ টি সংসদীয় আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়। ওই বৈঠকে যাদেরকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে তাদেরকে ও রাখা হয়। বৈঠকে প্রার্থীদেরকে নিয়মিত গণসংযোগসহ জনগণের সাথে ব্যাপক সম্পৃক্ততা বৃদ্ধির জন্য নিদের্শনা দেওয়া হয়। কুমিল্লা-৩ আসনের প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল বলেন, দল আমাকে মাঠে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন।


গণসংযোগ ও ভোটারের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করা জন্য কাজ করতে বলেছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা মাঠে কাজ করব। কুমিল্লা ১০টি সংসদীয় আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীরা হলেন, কুমিল্লা- ১,(দাউদকান্দি-তিতাস উপজেলা) তিতাস উপজেলা আমির মোঃ মনিরুজ্জামান,  কুমিল্লা-২, ( হোমনা - মেঘনা উপজেলা) ঢাকা উত্তর মহানগরী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা,  কুমিল্লা-৩,( মুরাদনগর) মুরাদনগর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা-৪(দেবীদ্বার) দেবীদ্বার উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শাহিদ,  কুমিল্লা৫,(বুড়িচং- ব্রাক্ষণপাড়া উপজেলা) ড. মোবারক হোসাইন, কুমিল্লা-৬, কুমিল্লা সদর উপজেলা) কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-৮, ( বরুড়া উপজেলা) অধ্যাপক শফিকুল আলম হেলাল, কুমিল্লা-৯, (মনোহগঞ্জ - লাকসাম উপজেলা) ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী,  কুমিল্লা- ১০, ( নাঙ্গলকোট-সদর দক্ষিণ - লালমাই উপজেলা)  মাওলানা ইয়াসিন আরাফাত, কুমিল্লা -১১,(চৌদ্দগ্রাম উপজেলা) সাবেক সংসদ সদস্য  ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির,  সাবেক সংসদ সদস্য  ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন,  দলীয় ফোরামে আলোচনা শেষে আনুষ্ঠানিক ভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।  জামায়াত ইসলামী আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসেন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছে। যখন প্রার্থীদের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তখনই জামায়াত ইসলামী নির্বাচন প্রক্রিয়ার কাজ আনুষ্ঠানিক শুরু করবে।  বর্তমানে নির্বাচনে মাঠ জামায়াতে অনুকূলে রয়েছে। আমাদের কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না। জনগণ ও আমাদের ডাকে সাড়া দিচ্ছেন।