সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এস কে সুরের স্ত্রী ও মেয়ের জামিন স্থগিত

এস কে সুরের স্ত্রী ও মেয়ের জামিন স্থগিত

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীর আগাম জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা মামলায় এই আদেশ দেওয়া হয়েছে।
 

সোমবার, বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন।
 

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও মিজানুর রহমান, এবং দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।
 

গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর স্ত্রী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীকে আগাম জামিন দেন। এই বেঞ্চটি ছিল বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম এবং বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে।
 

২০২৪ সালের ২২ ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। দুদক আইন ২০০৪-এর ২৬ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগেই ২০২২ সালের আগস্টে এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠায় দুদক।