রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:০০:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

দেশে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর খিলাফত’। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে সংগঠনটির কয়েক হাজার সমর্থক এই কর্মসূচি শুরু করেন।
 

জানা যায়, তুরস্কে খিলাফত পতনের ১০১ বছর পূর্তির প্রেক্ষাপটে এই কর্মসূচির ডাক দেয় সংগঠনটি।
 

জুমার নামাজ শেষ হওয়ার পরপরই বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে হিযবুত তাহরীরের সমর্থকরা জড়ো হন এবং ‘মুক্তির একপথ, খিলাফত খিলাফত’ স্লোগানে তাদের মার্চ শুরু করেন।
 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের থামানোর চেষ্টা করলে মিছিলের অংশগ্রহণকারীরা ঠেলে এগিয়ে যেতে থাকেন। পল্টন মোড়ে পুলিশ তাদের বাধা দিলেও ব্যর্থ হয়। বিজয়নগর পানির পাম্প মোড় প্রদক্ষিণ করে মিছিলটি আবার পল্টনের দিকে গেলে পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এরপরও মিছিলটি পল্টন ময়দানে পৌঁছালে পুলিশ আরও তিনটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।