সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা শুরু হবে

আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা শুরু হবে

কোটা সংস্কার আন্দোলনের জেরে এইচএসসি ও সমমানের পরীক্ষা আরও একবার স্থগিত হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর জন্য খুব শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে।

 

এ পর্যন্ত তিন দফায় ৮টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত ১৮ জুলাই থেকে শুরু করে ৪ আগস্ট পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে  উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া যাতে শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য না হয়, সেজন্যই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।