সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ নেতা ৩ দিনের রিমান্ডে

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ নেতা ৩ দিনের রিমান্ডে

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

নিষিদ্ধ ঘো‌ষিত সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সদর আম‌লি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া এ আদেশ দেন। 
 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হা‌বিবুল্লাহ ও সাদ্দা‌মের আইনজীবী শাখাওয়াত হো‌সেন এ তথ‌্য নিশ্চিত করেছেন।
 

এর আগে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর শহর থেকে সাদ্দাম‌কে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যাসহ একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ নেতা সাদ্দাম। আশিক হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হা‌বিবুল্লাহ বলেন, ‘শিক্ষার্থী আশিক হত্যা মামলায় সাদ্দাম‌কে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হ‌য়ে‌ছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ থেকে তা‌কে রিমান্ডে নি‌য়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।’