রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৯:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

মুরাদনগরে পোড়া তেলে শিশু খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

মুরাদনগরে পোড়া তেলে শিশু খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

মো: কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি):-


 

কুমিল্লার মুরাদনগরে অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল ব্যবহার করে শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে আবুল হাসেম ফুড প্রডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

 

মুরাদনগরে পোড়া তেলে শিশু খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা


 

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের নগরপাড় এলাকায় অভিযান চালিয়ে এ শাস্তি দেওয়া হয়।
 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি মেয়াদবিহীন খাদ্য বিক্রি, পোড়া তেল ব্যবহারসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করছিল। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
 

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া, নিরাপদ খাদ্য অফিসার মো. জুয়েল মিয়া, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও নমুনা সংগ্রহকারী মো. সাকিব।
 

এ সময় অভিযানে সহযোগিতা করে কুমিল্লা জেলা পুলিশের একটি বিশেষ দল।