সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডাকসুর ভিপি প্রার্থী জালালের জামিন নামঞ্জুর

ডাকসুর ভিপি প্রার্থী জালালের জামিন নামঞ্জুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী জালাল আহমদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।
 

সেদিন জালালের পক্ষে তার আইনজীবী রফিকুল ইসলাম জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর সৈয়দ গোলাম মোর্তজা এ আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে আদালত জামিন না মঞ্জুরের আদেশ দেন।
 

এর আগে গত ২৬ আগস্ট জালালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান। তারও একদিন আগে, ২৫ আগস্ট মধ্যরাতে জালালের বিরুদ্ধে সহপাঠী ও রুমমেট মো. রবিউল হককে আঘাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘হত্যাচেষ্টা’র মামলা দায়ের করে। মামলার বাদী ছিলেন হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম। মামলা দায়ের করা হয় রাজধানীর শাহবাগ থানায়।
 

অভিযোগে বলা হয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রবিউল রাতে কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে জালাল ঘরে প্রবেশ করে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে চেয়ার টানা-হেঁচড়া করে শব্দ করতে থাকেন। এতে ঘুম ভেঙে গেলে রবিউল শান্তভাবে তাকে শব্দ কমাতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে জালাল প্রথমে কাঠের চেয়ার দিয়ে রবিউলের মাথায় আঘাত করেন।
 

রবিউল হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলে কপালে আঘাত পান। এরপর জালাল পুরনো একটি টিউব লাইট ভেঙে সেটি দিয়ে রবিউলের মাথায় আঘাত করার চেষ্টা করেন। রবিউল মাথা সরিয়ে নিলে আঘাত লাগে তার বুকের বাঁ পাশে। এতে টিউব লাইট ভেঙে গিয়ে রবিউল আহত হন। পরে ভাঙা টিউব লাইটের ধারালো অংশ দিয়ে আঘাত করলে তার বাঁ হাতে গুরুতর কাটা জখম হয়।