সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৭:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এনসিপি জাতীয় পার্টির কার্যক্রম স্থগিতের দাবি জানালো

এনসিপি জাতীয় পার্টির কার্যক্রম স্থগিতের দাবি জানালো

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের কাছে আহ্বান জানিয়েছে যে, জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম অবিলম্বে স্থগিত করা হোক। এনসিপি অভিযোগ করেছে যে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে জাতীয় পার্টি একের পর এক অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করে সেগুলোকে বৈধতার ছাপ দিয়েছে এবং একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলের পক্ষে ঝাণ্ডা বহন করা হয়েছে।
 

আজ রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠকের পর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে এ তথ্য জানান।
 

বৈঠকে এনসিপি গুম কমিশনের প্রতিবেদনের আলোকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। আদীব বলেন, “গুম কমিশনের প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে যে, গত ১৫ বছরে যেসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম-খুন হয়েছে, সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে। আমরা সরকারের কাছে পরিষ্কারভাবে দাবি করেছি, যারা এসব অভিযোগে অভিযুক্ত, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক।”
 

এছাড়া দলটি জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তিতে আগামী নির্বাচনের গণপরিষদ নির্বাচন হিসেবে আয়োজন করার আহ্বান জানিয়েছে। আদীব বলেন, “গণপরিষদ নির্বাচনের মাধ্যমে ৫৪ বছরের একক ব্যক্তিকেন্দ্রিক, স্বৈরতান্ত্রিক রাজনৈতিক কাঠামোর স্থায়ী সমাধান সম্ভব হবে। এ নির্বাচন থেকে নতুন সংবিধান প্রণয়নের পথও উন্মুক্ত হবে।”
 

তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি আসনের সীমানা সংক্রান্ত নির্বাচন কমিশনের এক শুনানিতে যে হট্টগোল দেখা দিয়েছে, তা নিয়েও প্রধান উপদেষ্টার কাছে ইসির সক্ষমতা ও নিরপেক্ষতার বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে।