সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১২:১৮:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

সাতক্ষীরা আওয়ামীলীগের দোসর ইবাদুল এখন নব্য জামায়ত নেতা

সাতক্ষীরা আওয়ামীলীগের দোসর ইবাদুল এখন নব্য জামায়ত নেতা

আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধিঃ-



গন অভ্যুত্থানে দেশ ছেড়ে  ভারতে  পালিয়ে যান শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই ভোল পাল্টে এখন আওয়ামীলীগ কর্মিরা এখন জামায়ত বিএনপিতে নাম লেখাতে শুরু করেছে অনেকেই।

 

তেমনই রাতারাতি আওয়ামীলীগ নেতা থেকে জামায়ত নেতা বনে গেছে  নগরঘাটার রাকিব অটো রাইস মিলের স্বত্বাধিকারী ইবাদুল সানা। অভিযোগ রয়েছে , নগরঘাটার এলাকার আওয়ামী লীগ নেতা  ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপুর সাথে মিশে নাম লেখান আওয়ামীলীগ কর্মীর খাতায়। এরপর থেকে তিনি নিজেকে বড় আওয়ামীলীগ নেতা হিসাবে জাহির করতে মাঠে ময়দানে কর্মী সম্মেলন করে বেড়াতেন। ওই সময় তৎকালীন এম.পি ফিরোজ আহম্মেদ স্বপন ও মহিলা সংরক্ষিত আসনের এমপি  লায়লা পারভিন সেজুতিকে নিয়ে তারই মিলে কর্মী সম্মেলন করেন। ওই সময় ইবাদুল শুধু ব্যাবসায়ী নন নিজেকে নেতা হিসাবে শেখ হাসিনার নেতৃত্বে  ডিজিটাল বাংলাদেশ গড়ার শপত নেন। এরপর থেকে আলীগ নেতা কর্মীর বহর নিয়ে বিভিন্ন যায়গায় ঘুরে মিছিল শোডাউন দিয়েছিলেন।
 

স্থানীয়রা জানায়, গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের সাথে সাথে ইবাদুল ভোলপাল্টে জামায়তে প্রোগাম নিয়ে ব্যাস্থ হয়ে পড়ছেন। তার এই বিতর্কিত কর্মকান্ডে হতভাগ হয়েছে এলাকাবাসী  
 

এ ধরনের সুবিধাভোগী দোসরদের দল থেকে বিতাড়িত করে আইনের আওয়তায় এনে  শাস্তির দাবি জানিয়েছে বিএনপির নেতারকর্মীরা। 
 

এ ব্যাপারে এবাদুল এর কাছে তার  দ্বৈত্য নীতি  রাজনৈতিক সুবিধাভোগীর বিষয়টি জানতে চাইলে -তিনি সাংবাদিকদের জানান আমরা ব্যবসায়ী ব্যবসার স্বার্থে  সবার সাথে সম্পর্ক রাখতে হয়। ঠিক তেমনি  আওয়ামী লীগের এমপিদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল এটা অস্বীকার করবো না । তবে আমি  কখনো আওয়ামী লীগ করিনি আমি জামাতের সাথে সম্পৃক্ত আছি।