মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৩:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শরীরে ভিটামিনের ঘাটতি যেভাবে বুঝবেন

শরীরে ভিটামিনের ঘাটতি যেভাবে বুঝবেন

শরীরে ভিটামিনের ঘাটতি মানেই স্বাস্থ্যের অবনতি। আর স্বাস্থ্যের অবনতি হলে ক্লান্তি, অবসাদ, কাজে শ্লথ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। অনেকে সমস্যা শনাক্ত করতে পারেন না বলে বুঝতে পারেন না খাদ্যাভ্যাসে কি পরিবর্তন আনবেন। শরীরে ভিটামিনের ঘাটতি বুঝতে হলে যে কাজগুলো করতে পারেন: 

*ভিটামিন বি-কমপ্লেক্সের অভাবে ত্বকের উজ্জ্বলতা কমতে শুরু করে। তাছাড়া খাবারের স্বাদ না পাওয়া এবং সারাদিন ক্লান্ত লাগলেও ভিটামিন-বি কমপ্লেক্সের অভাব আছে বুঝতে হবে। 
*চোখের নিচে অনেকেরই কালি পড়ে। এক্ষেত্রে ভিটামিন এ পর্যাপ্ত পরিমাণে না নেওয়ায় এমন সমস্যা হয়। অনেক সময় ভিটামিন-এ এর অভাবে চোখের চারপাশ ফুলে যায়। এমন হলে চিকিৎসকের শরণাপন্ন হোন।  
*আচমকা ঠোট ফাঁটছে। আবার ত্বকও রুক্ষ হয়ে উঠছে। শরীরের অনেক পেশিতে টান পড়ছে। ভিটামিন সি এর অভাবে এমন সমস্যা হয়ে থাকে।