শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৪:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বন্দরটিলা জেলে পাড়ায় জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বন্দরটিলা জেলে পাড়ায় জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ডেস্ক নিউজ:

 

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর বন্দরটিলা এলাকার আলীশাহ জেলে পাড়ায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে রোববার (১১ জানুয়ারি) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বন্দরটিলা জেলে পাড়ায় জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক এবং কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী, সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক হাজী মো. মুজিবুল হক বকুল। এছাড়া উপস্থিত ছিলেন বি এম সেক্রেটারি মুহাম্মদ আব্দুর রহিম বিশ্বাস, মো. জাহিদ হোসেন, মো. মামুন, মো. রফিকুল ইসলাম রফিক, জেলে পাড়া মহল্লার সর্দার শ্রী রাজ কুমারসহ জামায়াতের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক নেতৃবৃন্দ ও ছাত্রশিবিরের দায়িত্বশীলরা।
 

এ সময় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ ৩৯ নম্বর ওয়ার্ড সবসময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করছে। মানবিক সহায়তার পাশাপাশি দুঃস্থ ও বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শীতবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণের প্রত্যয় ব্যক্ত করা হয়।
 

কর্মসূচির আওতায় বন্দরটিলা জেলে পাড়ায় প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল এবং আরও শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।