সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৩:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যেসব খাবার খেলে কেটে যেতে পারে অনিদ্রার সমস্যা

যেসব খাবার খেলে কেটে যেতে পারে অনিদ্রার সমস্যা

ভালো ঘুমের জন্য কত কিছুই তো করে লোকে, কিন্তু জানেন কি, বেশ কিছু খাবার রয়েছে, যা খেলে কেটে যেতে পারে অনিদ্রার সমস্যা? জেনে নিন সেসব খাবার সম্পর্কে, যা খেলে ঘুম ভালো হবে, থাকবেন সুস্থ।


আলুবোখরা
শুকনা আলুবোখরা শরীরের জন্য খুবই ভালো। ভিটামিন বি ৬-এ ভর্তি রয়েছে এই ফল। এ ছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম।

এর ফলে মেলাটোনিন হরমোন তৈরি হয়। এ হরমোনের প্রভাবে ঘুম ভালো হয়। রাতের খাবারের আগে প্রতিদিন একটি আলুবোখরা খেতে পারেন। ঘুমের ৩০ মিনিট আগে এটি খেলে পেতে পারেন আরামের একটানা ঘুম।

দুধ
আয়ুর্বেদ শাস্ত্র মতে, ঘুমের আগে এক কাপ দুধ যদি খাওয়া যায়, তাহলে মিলতে পারে কাঙ্ক্ষিত ঘুম। দুধে খানিকটা কাঁচা হলুদ মিশিয়েও খেতে পারেন। এ ছাড়াও দুধে যদি অশ্বগন্ধা (থাইরয়েডের রোগী হলে দেবেন না) মিশিয়ে দিলে কাঙ্ক্ষিত ঘুম আসতে পারে। ঘুমতে যাওয়ার ঠিক আগে এটি খেতে হবে।


কলা
রাতে শোওয়ার আগে কলা খাওয়া খুবই ভালো অভ্য়াস। এতে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম থাকে। এতে পেশি পায় আরাম। এ ছাড়াও কলায় রয়েছে ভিটামিন বি ৬। এর ফলে ট্রাইপটোফ্যান প্রবেশ করে সেরোটোনিনে। এতে ক্লান্তি আর চিন্তা কেটে যায়। ফলে ঘুম হয় ভালো।

আমন্ড
ভালো ঘুমের জন্য আমন্ড রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায়। এতে রয়েছে ট্রিপ্টোফ্যান ও ম্য়াগনেশিয়াম। এতে পেশি খুবই হালকা হয়। এতে আসে স্বস্তির ঘুম।

ভেষজ চা
ক্যাফেইন বাদে ক্যামোমিল চায়ে খুবই ভালো ঘুম আসে। এতে টেনশন কমে, ফলে ভালো ঘুম হয়। তাই রাতে ঘুমের আগে এই চা পান করা যেতে পারে।