সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৫:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইসরায়েলের বিমান হামলায় কাঁপলো লেবানন

ইসরায়েলের বিমান হামলায় কাঁপলো লেবানন

অনলাইন ডেস্ক:-

 

ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। সেনা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমার আগেই এই হামলা চালানো হয়। এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
 

সোমবার রাতে ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের জেজিন জেলার তাইর হারফা এবং আইচিয়েহিন গ্রামে হামলা চালায়। একইসঙ্গে মারজায়ুন জেলার সীমান্ত শহর ওদাইসেহতে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করেই ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে।
 

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জেজিনের আইচিয়েহিনে লাহেদ ব্রিজ এবং মাহমুদিয়েহ এলাকার লিতানি নদীর প্রবাহ লক্ষ্য করে ইসরায়েল দুটি হামলা চালায়। এছাড়া, টাইরে জেলার তাইর হারফার উপকণ্ঠের আইন ইজ জারকা এলাকাতেও হামলা চালানো হয়।
 

সংস্থাটি আরও জানায়, মারজায়ুন জেলার ওদাইসেহতে ইসরায়েলি বাহিনীর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে, যা সীমান্ত অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।