সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্লট জালিয়াতি মামলায় শেখ রেহানা ও টিউলিপসহ ১৭ জনের রায় ১ ডিসেম্বর

প্লট জালিয়াতি মামলায় শেখ রেহানা ও টিউলিপসহ ১৭ জনের রায় ১ ডিসেম্বর

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ রেহানা ও ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে।
 

মামলার যুক্তিতর্ক উপস্থাপনের পর আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলম রায় ঘোষণার তারিখ ঘোষণা করেন।
 

এই মামলার প্রধান আসামি শেখ রেহানা। অভিযোগে রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনের নাম।
 

অন্য আসামিদের মধ্যে রয়েছেন:

  • জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার

  • সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার

  • অতিরিক্ত সচিব অলিউল্লাহ

  • সচিব কাজী ওয়াছি উদ্দিন

  • রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা

  • সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন

  • মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.)

  • সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম

  • সহকারী পরিচালক মাজহারুল ইসলাম

  • উপ-পরিচালক নায়েব আলী শরীফ

  • তদন্তে পরবর্তীতে যুক্ত হওয়া দুই আসামি: সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
     

তবে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পলাতক থাকায় তাদের পক্ষ থেকে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রীয় অর্থায়নে আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি।
 

দুদকের অভিযোগে বলা হয়েছে, পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে এই ১৭ জন অবৈধভাবে সরকারি জমি (প্রায় ১০ কাঠা) নিয়েছে।