সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৯:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাবেক সিইসি নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

সাবেক সিইসি নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ সোমবার শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন। শুনানি অনুষ্ঠিত হবে দুপুর দুইটার পর।
 

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকা থেকে স্থানীয় জনগণ নুরুল হুদাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত অবস্থায় নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে অপমান করছে উত্তেজিত জনতা।
 

এর আগে একই দিন সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। মামলায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার—কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়ালসহ মোট ২৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।