বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৬:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বৈদ্যুতিক খুঁটি স্থাপনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বৈদ্যুতিক খুঁটি স্থাপনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু

জেলার সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে ইলেকট্রিক খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

 

গতকাল সোমবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন-সদর উপজেলার হলোখানা ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান(৪০) এবং ঘোগাদহ ইউনিয়নের আলো চর এলাকার উমেদ আলী (৩৮)।

 

ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বিষয়টি বাসস’কে নিশ্চিত করে জানান, ঘোগাদহ বাজার এলাকায় ইলেকট্রিক  খুঁটি স্থাপনের সময় অসাবধানতাবশত খুঁটিটি পাশ দিয়ে থাকা বৈদ্যুতিক তারের সাথে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান ও উমেদ আলীকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

 

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দু’জনই ইলেকট্রিশিয়ান ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।