সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সীতাকুণ্ডে হযরত পন্হিশাহ (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে হযরত পন্হিশাহ (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
 


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে হযরত পন্হিশাহ (রঃ) ফাউন্ডেশনের আয়োজনে এবং পন্হিশাহ কমপ্লেক্সের ব্যবস্থাপনায় চতুর্থবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

সীতাকুণ্ডে হযরত পন্হিশাহ (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


 

গতকাল সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন স্বনামধন্য মাদ্রাসা থেকে বাছাইকৃত মোট ৩৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে পাঁচটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা নুরুল কবির, মাওলানা নুরুচ্ছালাম, মাওলানা শফিউল কাদের, মাওলানা নুর মুহাম্মদ, মাওলানা মশিউর রহমান ও মুহাম্মদ আবদুল মান্নান।
 

হযরত পন্হিশাহ (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছলেহ উদ্দিন খালেদ বলেন, “মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, অধ্যবসায় ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের যোগ্য নেতৃত্ব তৈরি করবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিজের সামর্থ্য অনুধাবন ও বিকাশে সহায়ক।”
 

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছলেহ উদ্দিন খালেদ, সমন্বয়কারী এমদাদুল হক, উপদেষ্টা পরিষদের সভাপতি শামসুল আলম এবং সদস্য নুরুল ইসলাম, রবিউল হোসেন রুবেল ও নুরুচ্ছফা।
 

এদিকে অভিভাবকরা জানান, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণে সহায়তা করবে এবং সীতাকুণ্ড উপজেলার সামগ্রিক শিক্ষা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।