সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পিছিয়ে

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পিছিয়ে

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, র‍্যাবের সাবেক তিন মহাপরিচালক এবং সাবেক ও বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পিছিয়ে গেছে।
 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ রোববার (২১ ডিসেম্বর) এই আদেশ দেন। নতুন শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী মঙ্গলবার, ২৩ ডিসেম্বর।
 

এদিন তিন আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন তাদের আইনজীবীরা। পাশাপাশি মামলায় গ্রেফতারকৃত ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
 

এর আগে, গত ৩ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করেছিল। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানিতে গুম-নির্যাতনের বীভৎস চিত্র তুলে ধরেন। তবে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে অব্যাহতির আবেদন করেন।
 

একই দিনে, রামপুরায় ২৮ জন হত্যার মামলায় সেনা কর্মকর্তা রেদোয়ানুল ইসলাম, রাফাত বিন আলম এবং দুই কর্মতাসহ চার আসামির পক্ষে আইনজীবীরা শুনানি করবেন। এই মামলায় রেদোয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম ইতিমধ্যেই গ্রেফতার রয়েছেন এবং আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।