রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:০৬:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনকল্পে অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার মতবিনিময় সভা

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনকল্পে অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:-



চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের  মতবিনিময় সভা ৮ মার্চ, শনিবার  দুপুরে  অনুষ্ঠিত হয়েছে।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. মোঃ জিয়াউদ্দীন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
 

এছাড়া ও চট্টগ্রামের বিভিন্ন সেবা সংস্থার দায়িত্বরত কর্মকর্তা, কর্মচারী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সেনাবাহিনী, পরিবেশ অধিদপ্তর ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি। 
 

সকালে  উপদেষ্টা  মুহাম্মদ ফাওজুল কবির খান চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে নৌ-যাতায়াত ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নির্মাণাধীন ফেরীঘাটের নির্মাণ কাজের অগ্রগতি ও পরবর্তীতে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন। 


এসময় তিনি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ নিতে উন্নয়ন সংস্থার দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের বিশেষ দিক নির্দেশনা দেয়া হয়েছে।