সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নতুন মামলায় গ্রেপ্তার ৩ জন: সালমান, শম্ভু ও সাবেক আইজিপি

নতুন মামলায় গ্রেপ্তার ৩ জন: সালমান, শম্ভু ও সাবেক আইজিপি

ঢাকা প্রেস নিউজ

 

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক আশুলিয়া থানার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, বরগুনা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
 

আজ বুধবার সকালে তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে, শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
 

জানা গেছে, এক মামলায় সালমান ও মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, আরেক মামলায় শম্ভুকে গ্রেপ্তার করা হয়েছে।
 

কাঠগড়ায় দাঁড়িয়ে সালমান এফ রহমান তার আইনজীবীর কাছে জানতে চান, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে? আইনজীবী জানান, আশুলিয়া থানার মামলায়। এরপর তিনি জানতে চান, শ্যোন অ্যারেস্ট হয়েছে কি না? আইনজীবী নিশ্চিত করেন। এরপর সালমান এফ রহমান আইনজীবীর সঙ্গে কথা বলেন। শম্ভুকেও তার আইনজীবীর সঙ্গে আলোচনা করতে দেখা গেছে, তবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ছিলেন নীরব।
 

এদিন, ডা. এনামুর রহমানকে দেখতে তার ছেলে আদালতে আসেন এবং চোখ ও হাতের ইশারায় কথা বলেন। পরে পুলিশ তাদের বের করে দেয়।
 

শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।