মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৬:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ ডিবি কার্যালয় থেকে আদালতে নেয়া হবে ইনুকে

আজ ডিবি কার্যালয় থেকে আদালতে নেয়া হবে ইনুকে

আজ আদালতে তোলা হবে মহাজোটের শরীক জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল ৪টা নাগাদ ডিবি কার্যালয় থেকে সিএমএম কোর্টে নেয়া হবে হাসানুল হক ইনুকে। এর আগে গতকাল সোমবার বিকেলে, তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে আটক করেছে পুলিশ।

 

গ্রেফতারের পর ইনুকে নেয়া হয় ডিবি কার্যালয়ে। রিমান্ডে আছেন একই মামলায় শরীক ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও শরীক দলগুলোর সব নেতারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষ থেকে কুষ্টিয়া-২ আসনে নির্বাচনে দাঁড়িয়েও হেরে যান ইনু। এর আগে, ২০১৪ থেকে ২০১৯ মেয়াদে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রী ছিলেন তিনি।