শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩১:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

ডেস্ক নিউজ-ঢাকা প্রেস

 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুমোদনের পর বিশেষায়িত এই বাহিনীর নতুন নাম নির্ধারণ করা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।
 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে র‍্যাব নতুন নামেই পরিচিতি পাবে। তবে এ সংক্রান্ত সরকারি আদেশ জারি হওয়ার পরই এসআইএফ নামে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে।
 

মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
 

তিনি জানান, নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীর পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। ইতোমধ্যে নতুন পোশাক প্রস্তুতের কাজ শুরু হয়েছে এবং আগামী সপ্তাহে এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখা যেতে পারে।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, গত দেড় বছরে র‍্যাবের কাজের মানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন ও প্রত্যাশার প্রতিফলন হিসেবেই বাহিনীর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত ভালোভাবে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকার কারণ নেই। নির্বাচন হবে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর।