মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৭:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

দাউদকান্দিতে লরির চাপায় দুই বন্ধুর মৃত্যু

দাউদকান্দিতে লরির চাপায় দুই বন্ধুর মৃত্যু

ঢাকা প্রেস,কুমিল্লা (উত্তর জেলা) প্রতিনিধি:-

 

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় লরির চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (২২ জানুয়ারি) বিকেলে, গোমতী-মেঘনা সেতুর ওপর।
 

নিহতরা হলেন দাউদকান্দি পৌরসভা কলেজের শিক্ষার্থী আরিফ উদ্দিন (১৮) এবং ইতালিপ্রবাসী সৈকত সরকার (১৮)। আরিফ স্থানীয় ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং দাউদকান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সালাহ উদ্দিনের ছেলে।
 

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে আরিফ ও সৈকত মোটরসাইকেলে ঘুরতে বের হন। এ সময় ঢাকামুখী একটি লং লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।