মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৩:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বিস্ফোরক দ্রব্য মামলায় খালেদা জিয়ার অব্যাহতি

বিস্ফোরক দ্রব্য মামলায় খালেদা জিয়ার অব্যাহতি

ঢাকা প্রেস নিউজ

 

২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে দায়ের করা এক বিস্ফোরক দ্রব্য মামলায় অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
 

মঙ্গলবার (২১ জানুয়ারি) তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইমুল হক রিংকু। তিনি জানান, ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে ৭৯ নম্বর বিস্ফোরক দ্রব্য মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন।

 

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাস চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাতে পেট্রলবোমা নিক্ষেপ করে।
 

এ ঘটনায় ঘটনাস্থলে সাতজন নিহত হন, এবং হাসপাতালে নেওয়ার দুদিন পর আরও একজনের মৃত্যু হয়। আহত হন ২৭ জন।
 

পরবর্তীতে, ৩ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত দায়িত্বে ছিলেন চৌদ্দগ্রাম থানার এসআই মো. ইব্রাহিম।