সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শিক্ষামন্ত্রী: তীব্র গরমে অসুস্থ শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে প্রশ্ন

শিক্ষামন্ত্রী: তীব্র গরমে অসুস্থ শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে প্রশ্ন

ঢাকা প্রেস; ২৯ এপ্রিল: তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান কমপ্লেক্সে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, যারা অসুস্থ হয়েছেন, তারা শিক্ষাপ্রতিষ্ঠানে নাকি অন্যত্র ছিলেন, তাও দেখার বিষয়। তিনি উষ্মা প্রকাশ করে প্রশ্ন তোলেন, "স্কুল গরমের জন্য বিপজ্জনক, আর মাঠ-ঘাট নয়!"।


 

শিক্ষামন্ত্রী: তীব্র গরমে অসুস্থ শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে প্রশ্ন

মন্ত্রী আরও বলেন, যেসব জেলায় তাপমাত্রা কম সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার কোনো কারণ নেই।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। সবকিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আদালতের নির্দেশনা নিয়ে আসতে হয়। তিনি জানান, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে নিয়ে যাওয়া হবে।

এ সময় সাংবিধানিকভাবে যার যা দায়িত্ব দেয়া হয়েছে তা পালন করাই বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

 

এর আগে, সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন।

তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে, পরীক্ষা চলমান আছে, ও-লেভেল, এ-লেভেল পরীক্ষা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের জন্য এ আদেশ প্রযোজ্য হবে না বলেও আদেশে জানানো হয়।