রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৭:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে আন্দোলন তীব্র, আরও এক অনুষদে তালা

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে আন্দোলন তীব্র, আরও এক অনুষদে তালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের চলমান কম্বাইন্ড (বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি) ডিগ্রির দাবির আন্দোলন ক্রমেই উত্তপ্ত হচ্ছে। প্রায় এক মাস ধরে চলা এ আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
 

এ সময় শিক্ষার্থীরা ভেটেরিনারি অনুষদের ভবনে তালা ঝুলিয়ে দেন। এর আগে পশুপালন অনুষদে টানা এক মাস ধরে তালা ঝুলিয়ে রেখেছেন তারা।
 

শিক্ষার্থীরা জানান, তাদের মূল দাবি হলো জরুরি ভিত্তিতে অ্যাকাডেমিক কাউন্সিল বৈঠকের তারিখ ঘোষণা করা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীকাল বুধবারের মধ্যে এ বৈঠক না হলে পুরো বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা নানা স্লোগানও দেন।
 

আন্দোলনরত ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, “এই দাবি নতুন নয়, আমরা কয়েক বছর ধরেই আন্দোলন করছি। এখন দুই অনুষদের শিক্ষার্থীরাই একসঙ্গে মাঠে নেমেছে। যতদিন না অ্যাকাডেমিক কাউন্সিল বৈঠক হয়, ভেটেরিনারি অনুষদ বন্ধ থাকবে।”
 

পশুপালন অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, “শিক্ষকরা আমাদের ফ্যাসিস্ট বা বিপথগামী বলছেন, অথচ আমরা সাধারণ শিক্ষার্থী। পেশাগত বৈষম্য দূর করতে হলে কম্বাইন্ড ডিগ্রি প্রদান করতেই হবে।”
 

প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ১২ আগস্ট গঠিত সুপারিশ কমিটি শিক্ষকদের সঙ্গে আলোচনা করে অনলাইনে ভোট গ্রহণের ব্যবস্থা করে। এতে পশুপালন অনুষদের ৯০ শতাংশ এবং ভেটেরিনারি অনুষদের ৮০ শতাংশ শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে মত দেন।