শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিমানবন্দর এলাকায় হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: পরিবেশ উপদেষ্টা

বিমানবন্দর এলাকায় হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: পরিবেশ উপদেষ্টা

বিমানবন্দর এলাকায় হর্নমুক্ত ও শব্দদূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করাকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই টেকসই হর্নমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব।
 

রোববার (২৫ জানুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘নীরব এলাকা’ বাস্তবায়নে পরিচালিত সমন্বিত অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
 

পরিবেশ উপদেষ্টা জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে চালকদের সচেতন ও দক্ষ করে তুলতে বিআরটিএর মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৫০টি আধুনিক সাউন্ড লেভেল মিটার ব্যবহার করে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।
 

তিনি আরও বলেন, বিমানবন্দর এলাকায় হর্নমুক্ত পরিবেশ বজায় রাখার উদ্যোগ ভবিষ্যতে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও অনুসরণযোগ্য উদাহরণ হিসেবে কাজ করবে বলে সরকার আশাবাদী।
 

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত রাখতে পারলে তা পুরো নগরজুড়েই একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।