রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ময়মনসিংহে পৃথক দুটি অভিযানে ০১ মাদক ব্যবসায়ী ও ০১ ছিনতাইকারী‘কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সদর কোম্পানি, ময়মনসিংহ

ময়মনসিংহে পৃথক দুটি অভিযানে ০১ মাদক ব্যবসায়ী ও ০১ ছিনতাইকারী‘কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সদর কোম্পানি, ময়মনসিংহ

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

ময়মনসিংহ র‌্যাব-১৪, সদর কেম্পানীর একটি আভিযানিক দল ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন নাসিরাবাদ কলেজ রোড সংলগ্ন "শিখা ভ্যারাইটিজ স্টোর" এর সামনে পাকা রাস্তার উপর ৯ মার্চ রবিবার রাত্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী উজ্জল মিয়া (৩৫), পিতা: মৃত-আব্দুল খালেক, সাং-গোয়ালকান্দি, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ'কে  ৭০ (সত্তর) পিস নেশাজাতীয় ইনজেকশনসহ আটক করা হয়। নেশাজাতীয় ইনজেকশনের আনুমানিক বাজার মূল্য ১০,৫০০/- (দশ হাজার পাঁচশত) টাকা।

অপর একটি অভিযানে রাত অনুমান ২০:৩০ ঘটিকায় র‌্যাব-১৪, সদর কেম্পানির একটি আভিযানিক দল ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ রেলস্টেশন সংলগ্ন কৃষ্ণচুড়া চত্ত্বরের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী মোঃ পারভেজ  (২৮), পিতা- মোঃ কামরুল ইসলাম, সাং-ঘুন্টির মোড়, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ'কে ছিনতাইকালে ব্যবহৃত একটি ধারালো চাকুসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ময়মনসিংহ জেলার কেতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।