সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১২:১৬:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

জাতীয় পতাকা নিয়ে হেঁটে দেশ ভ্রমণে দুই হাফেজ 

জাতীয় পতাকা নিয়ে হেঁটে দেশ ভ্রমণে দুই হাফেজ 

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


সমাজ থেকে মাদক নির্মূলের স্লোগান বুকে ধরে জাতীয় পতাকা হাতে নিয়ে মাদারীপুর থেকে ৬৪ জেলা ভ্রমণ শুরু করেছেন দুই সহোদর হাফেজ সিয়াম উদ্দিন (২১) ও হাফেজ সায়েম উদ্দিন (১৭)। ইতোমধ্যেই তারা ২৯ জেলা ভ্রমণ সম্পন্ন করেছেন।


 

জাতীয় পতাকা নিয়ে হেঁটে দেশ ভ্রমণে দুই হাফেজ 



রোববার সকালে হাফেজ দুই ভাই জয়পুরহাট থেকে গাইবান্ধায় পৌঁছেন। এরপর তাদের দিনাজপুর জেলার উদ্দেশ্যে হাঁটা শুরু করার কথা। হেঁটে ভ্রমণে পায়ের বিভিন্ন জায়গায় ক্ষত ও শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন দুই ভাই। 


সিয়াম ও সায়েম মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি আউলিয়ারচর এলাকার মাহমুদুল আলম গিয়াসের ছেলে। তোমরা আমার পৃথিবীতে ভ্রমণ করো, তাহলে আমার সৃষ্টির বিষয়ে তোমাদের জ্ঞান আরও বৃদ্ধি পাবে-পবিত্র আল কোরআনের এ বাণীতে উজ্জীবিত হয়ে এবং যুব সমাজকে মাদকের সংশ্রব থেকে দূরে রাখতে গত ২৬ জানুয়ারি দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন তারা। 


হাফেজ সিয়াম উদ্দিন বলেন, আমরা দুই ভাই দেশের ৬৪টি জেলা হেঁটে ভ্রমণ করবো। জয়পুরহাট থেকে রোববার সকালে ২৯তম জেলা ভ্রমণে গাইবান্ধায় এসেছি। এখান থেকে পলাশবাড়ি দিয়ে দিনাজপুরে যাবো। তিনি আরও বলেন, আমরা সারাদিন হাঁটি। তবে মাঝেমধ্যে বিশ্রাম করি, একটু হালকা খাওয়াদাওয়া করি। এখন পর্যন্ত পথে কোনো সমস্যা হয়নি। যে এলাকায় যাই, সেই এলাকার কোনো মসজিদে রাত্রিযাপন করি। সেসময় মসজিদ কমিটি আমাদের খাওয়ার ব্যবস্থা করে থাকে। শারীরিকভাবে কিছুটা দুর্বল হলেও আমরা দমে যাবো না। সুস'ভাবে ৬৪ জেলা হেঁটে ভ্রমণ শেষ করার জন্য সকলের দোয়া চাই- বলে হাফেজ সিয়াম ও হাফেজ সায়েম।